SS TV live
SS News
wb_sunny

Breaking News

ক্রীড়াঙ্গন থেকেই গড়ে উঠুক সুস্থ সমাজ: মাসুম রানা



নারায়ণগঞ্জ প্রতিনিধি:

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন সমাজসেবক মাসুম রানা। তিনি বলেন, তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম।


সম্প্রতি মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সেলিম সাইদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কদম রসুল একাদশ ও বড় রায়পাড়া ফাইটার্সের মধ্যকার জমজমাট ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে নয়, বরং কদম রসুল একাদশের প্রতিনিধি ও সমর্থক হিসেবে দলের সঙ্গে মাঠে সময় কাটান। ক্রীড়াবান্ধব পোশাকে তার প্রাণবন্ত উপস্থিতি এবং আন্তরিকতা দর্শক ও খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে।


খেলা চলাকালে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও তরুণদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাসুম রানা বলেন, "যত বেশি তরুণ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হবে, ততই তারা মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।"


তিনি অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন ব্যক্তিবর্গ এবং তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করতে হবে। কারণ আজকের সুস্থ ও সচেতন তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল শক্তি।


মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই বারবার উচ্চারিত হয় একটি অনুপ্রেরণামূলক বার্তা—


"মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন। সুস্থ তরুণ, সুন্দর আগামী—এটাই হোক আমাদের অঙ্গীকার।"

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন