সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁও থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়ায় প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় একটি স্থানীয় রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন তিনি।
বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের আমলে মামলা হামলা, জেল জুলুমের শিকার হয়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন। আওয়ামীলীগ সরকার পতনের পর নিজের দলের লোকজনের প্রতারণা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। সম্প্রতি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারনে তাকে ইউনিয়ন বিএনপির সভাপতি দফায় দফায় প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন।
তিনি এ বিষয়ে সোনারগাঁ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করছেন।পুলিশ সাধারণ ডায়েরীর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কোন প্রতিকার পাননি।
তিনি আরোও দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুরা ইউনিয়নের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলমও চেয়ারম্যান পদে লড়বেন। তার সঙ্গে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন তিনিও। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে জাহাঙ্গীর আলম কৌশলে ১৪ বছর আগের একটি চেক চুরি করে নিয়ে বর্তমানে ‘চেক ডিজঅনার’ মামলা করার হুমকি দিচ্ছেন। তিনি ফ্যাসীবাদি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর আলমের বিতর্কিত কর্মকাণ্ডে দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে প্রাণ নাশের হুমকির বিষয়টি সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন