মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একাধিক এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাজিরগাঁও এলাকায় ওয়ার্ড বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেদ আলীর মেম্বারের আয়োজনে এই শোক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল মালেক এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, সোনারগাঁও পৌর বিএনপির সহ সভাপতি শারজাহান মেম্বার, শম্ভুপুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিউদ্দিন সফিক, উপজেলা বিএনপি যুব বিষক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীর,সহ সভাপতি ইকবাল হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মালেক মাষ্টার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরা বেপারি, বিএনপি নেতা চান মিয়া, নুরুল হক, আবুল কালাম,আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয় ৷

একটি মন্তব্য পোস্ট করুন