SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ঝালমুড়ির দাম চাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

 



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝালমুড়ি খেয়ে মূল চাওয়ায় এক ঝালমুড়ি বিক্রেতাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

গত ১০ জুন, বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের রাউত গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী পেচাইন এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০) ঝালমুড়ি বিক্রির জন্য রাউত গাঁও এলাকায় অবস্থান করছিলেন। এসময় রাউত গাঁও এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৪৫) তার কাছ থেকে ঝালমুড়ি খান।


খাওয়া শেষে মুড়ি বিক্রেতা শফিক  টাকা চাইলেই মোক্তার ক্ষেপে যায়। টাকা না দিয়ে উল্টা কাঠের চেলা দিয়া শফিককে এলোপাতাড়ি পিটাতে থাকে।


হামলায় শফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোক্তার হোসেন পালিয়ে যান।


পরে স্থানীয়রা আহত শফিকুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তা জানা যায়নি। মাত্র কয়েক টাকার জন্য একজন ক্ষুদ্র ব্যবসায়ীর উপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন