SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীকে কুপিয়ে আহতের অভিযোগ

 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হৃদয় ও সাকিব নামে দুই যুবকের বিরুদ্ধে।


আহত ব্যবসায়ী আব্দুল্লাহ (৫৫) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত হৃদয় (২৬) ও সাকিব (২০) তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছিল।


অভিযোগে জানা যায়, রোববার (১৪ জুন) বিকেল ৫টার দিকে হৃদয় ও সাকিব আব্দুল্লাহর বাড়িতে প্রবেশ করে। এ সময় চাঁদার দাবিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই দেওয়া হয়। স্বজনদের দাবি, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন