সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীদের ধৈর্য্য ও আত্মবিশ্বাস ধরে রেখে অংশগ্রহণ করতে হবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ পাকের নাম স্মরণ করে প্রতিটি পরীক্ষার উত্তর লেখা শুরু করতে এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ধারাবাহিকভাবে সব প্রশ্নের উত্তর সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে অবশ্যই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, প্রশ্নের মূল নম্বর ও উপনম্বরসহ প্রতিটি উত্তর ভালোভাবে যাচাই করা জরুরি। এতে অনাকাঙ্ক্ষিত ভুল এড়ানো সম্ভব হবে।
হাজী মোঃ আশরাফ উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা যদি সর্বোচ্চ মনোযোগ ও সতর্কতার সঙ্গে প্রতিটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে পারে, তবে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে ইনশা আল্লাহ। তাদের এই সাফল্য শুধু নিজের নয়, বরং তাদের বাবা-মায়ের পরিশ্রম ও ত্যাগকেও সার্থক করে তুলবে।
তিনি আরও বলেন, জীবনের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই কঠোর পরিশ্রম ও অধ্যবসায় অব্যাহত রাখতে হবে। এতে করে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শেষে তিনি সকল পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন