SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে মিনিবার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিনিবার ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ  মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। 

যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে দূর্গাপ্রসাদ অগ্নিবীণা ক্লাবের উদ্যোগে এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন যুব বিষয়ক সম্পাদক,সোনারগাঁ উপজেলা বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীর।


এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউজ রিপোর্টার এশিয়ান টিভির সাংবাদিক পারভেজ আহম্মেদ,সমাজ সেবক মোঃ রিটন, ফয়েজ আহমেদ, সমাজ সেবক মোহাম্মদ আলী,সমাজ সেবক জালাল উদ্দিন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক ইয়াকুব হোসেন (জিয়াউল), সমাজ সেবক ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উক্ত খেলা পরিচালনা করেন, মোহাম্মদ আলম,মোহাম্মদ  নাঈদ সরকার,মোহাম্মদ সুমন মিয়া।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন