SS TV live
SS News
wb_sunny

Breaking News

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সোনারগাঁ উপজেলার সকল পরীক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ ও দেশের অমূল্য সম্পদ। সোনারগাঁ উপজেলার পরীক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের সকল পরীক্ষার্থীর জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। তোমাদের মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আমি বিশ্বাস করি, তোমরা ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে।

তিনি আরও বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি কোনো শিক্ষার্থীর চূড়ান্ত গন্তব্য নয়। তাই কোনো ধরনের ভয় বা মানসিক চাপ না নিয়ে স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে হবে। সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের ওপর বিশ্বাস রাখা।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং তাদের মানসিকভাবে শক্তি জোগানো অত্যন্ত জরুরি। একটি ইতিবাচক পরিবেশই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পথে এগিয়ে নিতে পারে।”

নিজাম উদ্দিন সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।

এছাড়া তিনি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন