SS TV live
SS News
wb_sunny

Breaking News

মোগরাপাড়া ইউনিয়নবাসীকে মেম্বার পদপ্রার্থী মাজহারুল রাসেলের ঈদের শুভেচ্ছা

 


‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোগড়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল।

‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবন।এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক। 


‎তিনি আরো বলেনঃ সোনারগাঁও ও মোগরাপাড়া ইউনিয়নের সকল পর্যায়ের  মানুষের কাছে এলাকার সন্তান হিসেবে দোয়া চাই এবং 

‎আগামী মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে  আপনাদের  সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। 

‎মনে রাখবেন “ভোট হলো আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র… যা দিয়ে আমরা বদলে দিতে পারি দেশ ও মানুষের ভবিষ্যৎ… তাই ভোট দিন যোগ্য প্রার্থীকে!”

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন