SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে ৩ সন্তানের জননী উধাও




নারায়ণগঞ্জের সোনারগাঁ  পৌরসভার  দৈলেরবাগ এলাকায় ১৯ বছরের সংসার ভেঙে তিন সন্তান ও নগদ টাকা ও স্বর্ণালংকারসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

গত ৭ই মার্চ রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মাসুম (৩৮) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৯ বছর আগে শরিয়াহ ও রেজিস্ট্রি মোতাবেক গজারিয়া থানার বলাকিচর গ্রামের মোস্তফার মেয়ে লিপি আক্তারের (৩০) সঙ্গে মাসুমের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে লিপি আক্তার ২নং বিবাদী আলমগীরের (৩৫) সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।


ভুক্তভোগী মাসুম জানান, গত ৭ই মার্চ রাত আনুমানিক ৮টার দিকে তিনি কর্মস্থলে থাকাকালীন লিপি আক্তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা) নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তিনি তাঁর ৪ বছরের ছোট ছেলে আব্দুর রহমানকেও সঙ্গে নিয়ে গেছেন।

পরবর্তীতে লোকমুখে জানা যায়, লিপি আক্তার বর্তমানে তাঁর পরকীয়া প্রেমিক আলমগীরের সঙ্গে কোনো এক অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করার পর থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন