SS TV live
SS News
wb_sunny

Breaking News

সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মান,সুশান্ত শীল এর খুটির জোর কোথায়?



নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ 

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি ইউনিয়ন এলাকার সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে,সুশান্ত শীল (৪৮)নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সুশান্ত শীল হলেন বারদি ইউনিয়ন,৯ নং ওয়ার্ড এর মারকুন্ডিপাড়া গ্রামের মৃত লোকনাথ শীল এর পুত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়,বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের খেলার মাঠের পাশে সিএনজি স্টেশন সংলগ্ন সরকারি প্রায় ৮ শতাংশ জায়গা জোর পূর্বক দখলের মাধ্যমে বৃহৎ মার্কেট নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সুশান্ত শীল। সরকারি জায়গা দখল করে বৃহত্তর মার্কেট নির্মাণ করলেও যেন দেখার কেউ নেই! শুরুতে স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করলেও তার হুমকি ধমকির সামনে কেহ দাড়াতে পারেনি। কারন সে বলে,প্রশাসন সহ সর্ব মহল তার হাতের মুঠোয়। তাকে কিছু করার ক্ষমতা কারো নাই। তার এই অজান খুঁঠির জোরে কেহ কিছু বলার সাহস করে না।

প্রশাসনের নাকের ডগায় (বারদি সিএনজি স্ট্যান্ড) সরকারি জায়গা দখল করে এমন বৃহত্তর মার্কেট  নির্মাণ হয়েছে কিন্তু প্রশাসন নিশ্চুপ।

মার্কেট নির্মাণের কারণে,এখানে প্রায়ই যানজট লেগে থাকে সর্ব সাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়ে বারদি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আউয়ালকে জিজ্ঞেস করলে,তিনি বলেন বিষয়টি আমি অবগত না। এমন কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুশান্ত শীল এর আগেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কৃষ্ণ মন্দিরের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সাবেক এক মেম্বার তাকে টাকা সহ বারদী কালীবাড়ি থেকে ধরে তৎকালীন বিচারপতি নিকট সোপর্দ করলে,তিনি লিখিত রেখে সুশান্তকে ছেড়ে দেন। সে বিভিন্ন সময়ে,গাঁজা বিক্রয় ও সেবন করে এমন ব্যক্তিদের মাধ্যমে বেনামী সংগঠন দিয়ে আশ্রমে স্বেচ্ছা শ্রম পরিচালনা করে আসছে। যার কারণে আশ্রমে আসা ভক্তদেরকে হামলা,দাঙ্গা,হাঙ্গামা ও হয়রানি,নারী ভক্তদেরকে শ্রীলতা হানি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের শিকার হতে হচ্ছে। 

এক্ষেত্রে কোন এক অজানা কারনে আশ্রম কমিটিও থাকে নিশ্চুপ। ফরিদপুর থেকে আগত  এক ভক্ত বলেন,তাদের খারাপ ব্যবহারে আমার পরিবার ভয়ে তটস্থ হয়,প্রার্থনা করতে বিঘ্ন ঘটে।

তিনি এই ঘটনায় আশ্রম কমিটির কাছে প্রতিকার চেয়ে আইনানুগ ব্যবস্থা কামনা করেন। 

বারদী বাসি সকলে আজ একতাবদ্ধ,তারা সুশান্ত'র, জবরদখল ও এহেন অনৈতিক কাজের প্রতিকার চান। সুশান্ত'র এই অনৈতিক কর্মকাণ্ড ও দশ্যুতা থেকে মুক্তির জন্য উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি সম্পর্কে জানতে শুসান্তকে মুঠোফোনে পাওয়া যায়নি।  এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন,বিষয়টি অবগত ছিলামনা,ভালো ভাবে জেনে ব্যবস্থা নেয়া হবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন