নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
মহান ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনও ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তারা বাঙালি জাতির চিরস্মরণীয় প্রেরণা। তাদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সত্য ও গণতন্ত্রের পথে চলার শক্তি যোগায়।
হাজী আশরাফ উদ্দিন আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একুশের তাৎপর্য তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, নির্বাচিত হলে মোগরাপাড়া ইউনিয়নে ভাষা শহীদদের স্মরণে নিয়মিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।
শেষে তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সকলকে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন