SS TV live
SS News
wb_sunny

Breaking News

রমজানে ইসলামী মূল্যবোধ অনুসরণের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের




সোনারগাঁও প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, এ উপলক্ষে বুধবার  সকালে এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক অনন্য সময়। সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিন নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায় এবং আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়।

তিনি আরও বলেন, রমজান কেবল রোজা পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে ন্যায়, সততা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাস। যাকাত, ফিতরা ও সদকার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই রমজানের প্রকৃত তাৎপর্য।

হাজী আশরাফ উদ্দিন বলেন, আমরা যদি রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে হিংসা-বিদ্বেষ, দুর্নীতি ও অন্যায় থেকে মুক্ত একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। ইসলামী মূল্যবোধ অনুসরণ করলেই শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করা যায়।

তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন পবিত্র এই মাসের বরকতে দেশ ও জাতির সকল সংকট দূর হয় এবং সোনারগাঁওসহ সমগ্র বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যায়।

শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন