SS TV live
SS News
wb_sunny

Breaking News

নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত, হাজী আশরাফ উদ্দিনের অভিনন্দন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।

এক অভিনন্দন বার্তায় হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁয়ের অভিভাবক, এ অঞ্চলের রাজনৈতিক কান্ডারী এবং গণমানুষের পরীক্ষিত নেতা। তাঁর এই বিজয় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তারই স্বীকৃতি হিসেবে জনগণ তাঁকে বিপুল সমর্থনে নির্বাচিত করেছে।

হাজী আশরাফ উদ্দিন আশা প্রকাশ করে বলেন, আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ–৩ আসনে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। সংসদে তিনি এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি ও প্রত্যাশা তুলে ধরবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন