সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
সোনারগাঁও ঐতিহ্য মীরা আব্বাস র-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বাড়ি মজলিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মীর মোহাম্মাদ মোবারক হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ইন্তেকালে সোনারগাঁওসহ ধর্মীয় ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের মাঝে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুম আলহাজ্ব হাফেজ মীর মোহাম্মাদ মোবারক হোসাইন ছিলেন একজন ধর্মভীরু, সৎ ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিকতা ও মানবকল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ সোনারগাঁও অঞ্চলের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এদিকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি বলেন, “আলহাজ্ব হাফেজ মীর মোহাম্মাদ মোবারক হোসাইন ছিলেন একজন আলোকিত মানুষ। তাঁর ইন্তেকালে সমাজ একজন গুণী ও আদর্শবান ব্যক্তিত্বকে হারালো।”
শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন