SS TV live
SS News
wb_sunny

Breaking News

বেসরকারি প্রতিষ্ঠানে গণভোটের প্লেকার্ড ঝুলানোর নির্দেশনার দাবি জানিয়েছেন মোঃ হোসাইন

 


গণতান্ত্রিক সচেতনতা জোরদার করতে প্রশাসনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে গণভোটের পক্ষে প্লেকার্ড ঝুলানোর নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।

তিনি বলেন, গণভোট কেবল সরকারের দায়িত্ব নয়; এটি জনগণেরও একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। তাই সরকারের পাশাপাশি সাধারণ মানুষ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও গণভোটের প্রচারে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ও উদ্যোগ গ্রহণ জরুরি।

এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে গণভোটের প্লেকার্ড ঝুলালে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত হবে এবং মত প্রকাশের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গণভোট একটি কার্যকর মাধ্যম। তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা জারি করা।

সংগঠনটি আশা প্রকাশ করে যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের পথ সুগম

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন