সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী। গণতন্ত্র ও রাজনীতিতে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় হাজী মো. আশরাফ উদ্দিন মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন