SS TV live
SS News
wb_sunny

Breaking News

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন হাজী মো. আশরাফ উদ্দিন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নতুন বছর ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  হাজী মো. আশরাফ উদ্দিন মোগরাপাড়াবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বিদায়ী বছরের সকল ব্যর্থতা, হতাশা ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন বছর ২০২৬ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধির বার্তা। এই নতুন বছরে যেন প্রতিটি মানুষের জীবনে আসে নিরাপত্তা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন।”

হাজী মো. আশরাফ উদ্দিন আরও বলেন, “মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”

তিনি বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা জরুরি। নতুন বছরে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা করি।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নতুন বছর সবার জীবনে সফলতা বয়ে আনুক—এই কামনা ব্যক্ত করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন