SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে টায় বিন্নিপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সুস্থ ও সচেতন সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। যুবসমাজ খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজক বিন্নিপাড়া যুব সমাজকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও খেলাধুলা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ফাইনাল খেলায় নুর হোসেন রাকিবের নেতৃত্বাধীন দল ও আয়োজক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নুর হোসেন রাকিবের দলকে পরাজিত করে আয়োজক দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন