SS TV live
SS News
wb_sunny

Breaking News

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের কমিটি ঘোষণা

 



নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।


শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এবং মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ভোটারদের সরাসরি ভোটের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়।


উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।


নতুন কমিটির কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।


নবনির্বাচিত কমিটি


নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সরোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. দিলোয়ার হোসেন। এছাড়া সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. মিজানুর রহমান।


নবনির্বাচিত সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশাপাশি কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুষ্ঠু পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিও আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও শক্তিশালী করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কমিটি সহযোগিতামূলক ভূমিকা রাখবে।


নতুন কমিটি কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ফাউন্ডেশনের স্বাভাবিক ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন