SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে আহত



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় কামাল হোসেন নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।

গতকাল (৮ই মে শুক্রবার ) পৌরসভার খাসনগর দিঘীড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কামাল হোসেনের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা করেন


অভিযোগ সুত্রে জানা যায়,আমার ছেলে কামাল কাজ থেকে বাড়িতে ফিরে আমাদের গাছের আম পাড়তে উঠলে আমাদের প্রতিবেশী আলাউদ্দিন এর ছেলে সেলিম অকথ্য ভাষায় গালিগালাজ করে গাছ থেকে নেমে পরতে বলে।আমার ছেলে গাছ থেকে নামবেনা বলে বলায় সেলিম উত্তেজিত হয়ে ইট-পাটকেল দিয়ে আমার ছেলে মোঃ কামাল হোসেনকে ঢিল মারিতে থাকে।

পরবর্তীতে আমার ছেলে গাছ থেকে নামিলে সেলিম সহ আরো ৪/৫ জন মিলে আমার ছেলে কামালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং হাতে থাকা বাঁশ দিয়ে মারতে থাকে। পরবর্তীতে আমার ছেলে চিৎকার চেচামিচি করতে থাকিলে উক্ত চিৎকারের আওয়াজ শুনিয়া আমি এবং আমার পরিবারের লোকজন আগাইয়া আসিলে আমাদের হুমকি প্রদান করে তারা চলে যায়।পরে আমার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে আমার পরিবার ও নিকট আত্মীয়-স্বজনদের সহিত শলা-পরামর্শ করিয়া অভিযোগ দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল উপরোক্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করিতেছি।


সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন