SS TV live
SS News
wb_sunny

Breaking News

যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট

 



নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁ ডিগ্রী কলেজ রোডে চলাচলের প্রধান  সড়কে দিন দিন ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহনের চলাচল বৃদ্ধির ফলে এ বেড়েছে যানজট। মাঝেমধ্যে যানজট এতোই ভয়াবহ আকার ধারণ করে যে, চৌরাস্তা থেকে সোনারগাঁ ডিগ্রী কলেজ যেতে  ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ২০ মিনিট।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,অটো সিএনজি পার্কিং এর জন্য নির্দিষ্ট যায়গা থাকলে রাস্তার দুই ধারে অবৈধভাবে পার্কিং এর  ফলে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী

এ ছাড়াও দুজন লাইনম্যান থাকলেও প্রতি অটো থেকে ২০ টাকা করে চাঁদা নেওয়ার পর তাদের আর রোডে তেমন দেখা যায়না।কেউ কেউ টাকা দিতে অস্বীকার করলে  বিভিন্ন সময় তাদের মারধর করে বলেও অভিযোগ পাওয়া যায়

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই লেনের এ সড়কটিতে বিভিন্ন  যানবাহন চলাচলের ফলে অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার পাশে ফার্নিচারের মালামাল লোড-আনলোডিং করার ফলে এ রোডে সবসময় যানজটের সৃষ্টি হচ্ছে।

শাহানাজ আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী জানান, এ সড়কে সবসময়ই তীব্র যানজট লেগেই থাকে। যানজটের ফলে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারি না। পরীক্ষার সময় আমাদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। মোঃ সানি নামের এক চাকুরীজীবি জানান, যানজটের ফলে আমাদের মালামাল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এ সড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজট নিরসনে দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও যানবাহন সীমিত করাসহ কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করি।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সরোয়ার জানান,যানজটের নিরসনের বিষয়টি নিয়ে  আমরা এরই মধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই যানজট সমস্যাটির সমাধান হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন