SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ১০৬ পুড়িয়া হেরোইনসহ তিন যুবক আটক

 



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো সাদিপুর নানাখী কামালেরকেট এলাকার শাকিব হোসেন, একই এলাকার আ: আমির হোসের ছেলে ফাহিম ও মৃত শফিকুল ইসলামের ছেলে মো: ইসলাম।

এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন