নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক মাদকবিরোধী অভিযানে ১২ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এস এই হারুন মিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকা থেকে মোঃ সাইফুল(৩৬) এর বসত বাড়ি থেকে তাকে ১২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম মৃত্যু মোতালেব হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ জানায়, আটককৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন