SS TV live
SS News
wb_sunny

Breaking News

নারী দিবসে চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন এর শুভেচ্ছা

 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন মোগরাপাড়া ইউনিয়নবাসীসহ সোনারগাঁও উপজেলার সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনে নারীদের অবদান অপরিসীম। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অধিকার নিশ্চিত না হলে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই নারীকে সম্মান ও মর্যাদা দিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারীদের নিরাপত্তা, সম্মান ও সমঅধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

নারী দিবস উপলক্ষে তিনি মোগরাপাড়া ইউনিয়নের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন