SS TV live
SS News
wb_sunny

Breaking News

ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল, মিলনমেলায় পরিণত

 


 ব্যাচ ১৪/১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (BWAB)-এর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ধানমন্ডির বিসমিল্লাহ কাবাব পয়েন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রমজানের পবিত্রতা, সংযম ও মানবিকতার চেতনায় আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাচের বন্ধুরা উপস্থিত হন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ায় পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি মো. নাঈম মিয়া তার বক্তব্যে বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা থেকেই আমাদের সংগঠনের পথচলা। আমরা চাই ব্যাচের সকল বন্ধুদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে, যেখান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যাবে।”

তিনি আরও বলেন, “বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই আমরা বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”


সংগঠনের সাধারণ সম্পাদক সাকলায়েন সজিব বলেন, “রমজান মাস আমাদের সহানুভূতি ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই আমরা ব্যাচের বন্ধুদের ঐক্যবদ্ধ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠান সফল করতে যাদের বিশেষ ভূমিকা ছিল তাদের মধ্যে এ এইচ ছাবেরি শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন। গ্রাফিক্স ডিজাইনার শরিফুল ইসলাম আবু সাঈদ ব্যানার ডিজাইনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন।


এছাড়া সংগঠনের অন্যতম সংগঠক মো. ইমরান মোল্লা রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। সংগঠনের সদস্য জসিম উদ্দিন, তামিম আহমেদ, মাহরাব হোসেন ওভি প্রবাসে থেকেও সংগঠনের কার্যক্রমে নিয়মিত খোঁজখবর রাখেন এবং এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য জায়নামাজ ও তাসবিহ উপহার দেওয়ার উদ্যোগ নেন।


এছাড়া মাহমুদুল হাসান জাবের, ফরহাদ ইমরোজ ও মাসুদ আহমেদসহ আরও অনেকে অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করে আয়োজনটি সফল করতে সহযোগিতা করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও সততা ও আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন