নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ মোঃ ফারুক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ। সঙ্গে ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজ।
এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন