SS TV live
SS News
wb_sunny

Breaking News

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের জেলা কমিটির সদস্য হলেন মোঃ কবির হোসেন

 


নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কৃতি সন্তান মোঃ কবির হোসেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে সমবায় কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সভাপতি এবং সোনারগাঁ পল্লী কারু ও কারুশিল্প দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমবায় আন্দোলনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে মোঃ কবির হোসেন দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি সাধারণ মানুষের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন এবং প্রয়োজনে ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করে যাচ্ছেন।

স্থানীয়ভাবে সমবায় ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ভবিষ্যতেও সমবায় খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন