সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি;
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি-এই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।
হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি মোগরাপাড়া ইউনিয়নবাসীসহ সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন