নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: স্থানীয় জনগণের জন্য ডিজিটাল সেবা সহজ ও আধুনিক করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রাইট কম্পিউটার সেন্টার-২ এন্ড বিকাশ পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাইটার্স এলিভেন সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানটিতে ফটোকপি, ছবি তোলা ও ছবি থেকে ছবি তৈরি, কম্পোজ, জমির খাজনার আবেদন, বিভিন্ন ভাতার আবেদন, চাকরির আবেদন, স্কুল-কলেজে ভর্তির আবেদন, সার্টিফিকেট সংশোধন এবং লেমিনেটিংসহ নানা ধরনের অনলাইন ও অফলাইন সেবা প্রদান করা হবে।
এছাড়াও ভোটার আইডি সংশোধন ও নতুন ভোটার আইডির আবেদন, জন্ম নিবন্ধনের নতুন আবেদন ও সংশোধন, পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদনসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবাও এখানে পাওয়া যাবে।
এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ, গেঞ্জি ও মগ প্রিন্ট, কম্পিউটার সার্ভিসিং, নতুন-পুরাতন কম্পিউটার ক্রয়-বিক্রয় এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশও বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুম বলেন, “আমাদের লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। যাতে ছোট ছোট কাজের জন্য মানুষকে দূরে যেতে না হয়। আমরা আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করবো এবং সবার সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন