সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর উদ্যোগে ৭০০ অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় লন্ডন ভিত্তিক একটি সামাজিক সংগঠন সোনারগাঁ ওয়েল ফেয়ার ইউকে লিমিটেড এর সহায়তায় আয়োজিত 'ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৬' অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশে অবস্থিত সংগঠনটির পরিবারবর্গ জানান,উপকারভোগী প্রতিটি পরিবারকে একটি করে ১০ কেজির চালের প্যাকেট দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মামুন কবির বলেন,২০২২ থেকে প্রায় ৫ বছর ধরে দূর প্রবাসে এই সংগঠনটির পথ চলা। শুরু থেকেই ধারাবাহিক ভাবে সমাজের অসহায় জনগোষ্ঠীর মাঝে সংগঠনটির সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,সেবা দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রম চলমান থাকবে। সাধারণ সম্পাদক কামরুল কবির বলেন,সংগঠনটি লন্ডন ভিত্তিক হলেও,বাংলাদেশে আমাদের সেবামূলক কার্যক্রম চলমান রাখেন আমাদের পরিবারের সদস্যরা। ২০২২ সাল থেকেই অসহায় জনগোষ্ঠীর মাঝে সংগঠনটি তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন। চেষ্টা থাকবে সামনে এর পরিধি যেনো আরো বাড়ানো যায়।
ইউকে অবস্থিত সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর সভাপতি,মামুন কবির ও সাধারণ সম্পাদক কামরুল কবির দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন