SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন, সোহেল রানা

 


মাজেদ ভুঁইয়া ঃ সোনারগাঁ


 পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সোনারগাঁবাসী কে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,  ব্যবস্থাপনা পরিচালক, এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিঃ, তরুণদের আইকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সোনারগাঁয়ের কৃতি সন্তান, সোহেল রানা।


একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর পক্ষ থেকেও সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মীসহ আপামর জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।



তিনি আরও বলেন, সমাজে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি “ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।


তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন