SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি



অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।

এক বিবৃতিতে তিনি বলেন, শহর ও মহাসড়কে অবাধে চলাচল করা অটোরিকশা বর্তমানে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা প্রাণহানি ও গুরুতর আহতের কারণ হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষ করে ব্যাটারিচালিত ও তিন চাকার অটোরিকশা মহাসড়কে চলাচলের ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ অবস্থায় মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধসহ নির্ধারিত রুট নিশ্চিত করা জরুরি।

মোঃ হোসাইন দাবি করেন, অটোরিকশা চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের আওতায় আনতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন ও অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনস্বার্থে সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে দুর্ঘটনার মাত্রা আরও ভয়াবহ রূপ নেবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করতে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন