SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত-১



 সোনারগাঁও (নারায়ণঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুধঘাটা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু'পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্য থেকে সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। শাহজাহান নিজেও মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

নিহতের মা রিনা বেগম বলেন, পূর্বশত্রুতার জের ধরে মাদক মামলায় স্বাক্ষী হওয়ায় ঐ মামলায় সদ্য জেল হাজত থেকে জামিনে বেরিয়ে ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানের পথ গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি আবদুল বারী বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন