বিশেষ প্রতিনিধি:
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ টিনের মসজিদ এলাকায় মালয়েশিয়া প্রবাস ফেরত আমেনা আক্তার (২৭) বুধবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আমেনা আক্তার উক্ত এলাকার আনছার আলমের মেয়ে।
মালয়েশিয়া প্রবাসী স্বামী আলালের সাথে অভিমান করে আমেনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আমেনা তার স্বামী আলালের সাথে মালয়েশিয়ায় ছিলো। গত বুধবার আনুমানিক রাত ৯টায় মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পর ৩ দিন তার কথাবার্তা ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ও সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়।
(২৭ নভেম্বর) বুধবার দুপুর আনুমানিক দেড় টায় সে ঘরে অবস্থান করে এবং বিকেল পর্যন্ত ঘর থেকে না বের হওয়ায় ও তার কোন সাড়া না পেয়ে বিকেলে বাড়ির লোকজন তার ঘরে গিয়ে তাকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম ও সঙ্গিয় ফোর্স লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন