SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে পাওনা টাকার জন্য মৃত ব্যাক্তির লাশ দাফনে বাধা দিলো বিএনপি নেতা



নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে পাওনা টাকার জন্য মৃত ব্যক্তির লাশের জানাজা ও দাফন আটকে দিলে পাল্টা প্রধান নামে এক বিএনপি নেতা।


উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার ব্যবসায়ী গোলজার হোসেন দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঈদের দিন দুপুর ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন সম্পন্ন করতে ঈদের ২য় দিন (২৯ মে) রোজ শুক্রবার সকাল ৮টায় নওয়াবাকালা ঈদগাহে নিলে এই ঘটনা ঘটে।


মৃত গোলজারের হোসেনের ভাগিনা সুমন মিয়া বলেন, দীর্ঘদিন ব্যবসায়িক সম্পর্কের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে টাকা দিতে তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন। ঈদের ঈদগাহে গেলে সনমান্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবেক প্রধান আমজাদ মিয়ার লোকজন লাশের খাটিয়া আটকে দিয়ে টাকা না দিলে জানাজা ও দাফন হতে দিবে না বলে হুমকি দেয়। এতে জানাজায় আগত ৬-৭ শত মানুষ বিস্ময় জানালে বিএনপি নেতা সামসু ও তার ছেলে ইহাম আক্রমণাত্মক হয়ে উঠে। পরে বাড়ি থেকে ধারকৃত ৩৬ হাজার টাকা দিলে তারা টাকা নিয়ে হুমকি দিয়ে চলে যায়।


মৃত গোলজারের ১২ বছর বয়সী ছেলে জিসান বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে সময়ে কাকার পাওনা টাকা পরিশোধের কথা আমাদেরকে বলে গিয়েছিল। কিন্তু আমাদের কোন সুযোগ না দিয়ে আমার বাবার লাশের খাটিয়া আটকে দিয়ে এমন ঘটনা আমরা নিন্দা জানাই।


অভিযুক্ত বিএনপি নেতা সামসু প্রধান বলেন, বারবার টাকা চেয়ে না পেয়ে আমি পাওনা টাকার জন্য জানাজা আটকে দিয়েছি। টাকা পরিশোধ করার পর আমি ও আমার ছেলে চলে আসছি।


মৃত গোলজারের দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে মারা গেছেন। এই অমানবিক ঘটনায় সনমান্দীসহ পুরো এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন