SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ফরম দাখিল

 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন ২০২৬ ইং এর সাধারণ সদস্য ফরম দাখিল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৮৫নং ইসলামিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান ও তার সমর্থকরা উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের হাতে এই ফরম দাখিল হস্তান্তর করেন


এই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ফরম দাখিল করেন মহিউদ্দিন দেওয়ান, সাবেক ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন ব্যাংকার, সাধারণ সদস্য ফরম জমা দেন নোয়াব হোসেন, সিরাজুল ইসলাম, তানিয়া আক্তার ও তাহমিনা আক্তার। 


এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাশার বেপারী, মোহাম্মদ আলী প্রধান, মোঃ চান মিয়া, জালাল উদ্দিম প্রধান, হারুন অর রশিদ প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন