SS TV live
SS News
wb_sunny

Breaking News

কথা রাখলেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান,এড়িয়ে গেলেন কাজী লিটু



নারায়ণগঞ্জের সোনারগাঁ ডিগ্রী  কলেজ রোডে পথচারীদের চলাচলের রাস্তায় স্থানীয় বিএনপি নেতা কাজী লিটুর ব্যানার ফেস্টুনে সয়লাব ছিলো।কিন্তু প্রবল ঝড়ের কারনে সেই ব্যানার ফেস্টুনগুলো ভেঙে রাস্তার পাশে পরে থাকে এবং বাঁশ সহ হেলে থাকে।যেকোনো সময় ঘটে যাতে পারতো বড় ধরনের দূর্ঘটনা। 


ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করার জন্য কাজী লিটুর সাথে যোগাযোগ করা হলে তিনি আশ্বাস দেন খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।কিন্তু কয়েকমাস পেরিয়ে গেলেও তা তিনি করেননি।


পরে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যেহেতু পথচারীদের চলাচলে সমস্যা হবে এমন কিছু কখনোই করা যাবেনা।আমি ব্যানার ফেস্টুনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সড়িয়ে ফেলার ব্যবস্থা করছি।


যেই কথা সেই কাজ আতাউর রহমান পুত্র সাফিনের নেতৃত্বে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কয়েকজন নিয়ে ব্যানার ফেস্টুনগুলো সড়িয়ে ফেলা হয়।এবং এই এখানে যেন আর কেউ ব্যানার ফেস্টুন না লাগাতে পারে তিনি তা আশ্বস্ত করেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন