SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৬ মে ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন কোম্পানীগঞ্জ এলাকার পার্কের মোড় মহিলা কলেজ সংলগ্ন নিহান স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুল (৩৫)। তিনি কোম্পানীগঞ্জ এলাকার আলী হোসেনের বাড়ির বাসিন্দা। তার পিতা অকিল মিয়া এবং মাতা শান্তি বেগম।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় তার কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ২ গ্রাম) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন