SS TV live
SS News
wb_sunny

Breaking News

আমার বিশ্বাস, একজন জনপ্রতিনিধির মূল কাজ শুধু নির্বাচন জেতা নয়

 


আসসালামু আলাইকুম।

আমি মোঃ আবু আল নাঈম। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একজন নাগরিক। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি ১ নং ওয়ার্ড মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি শুধু আমার ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং একজন নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকে নেওয়া সিদ্ধান্ত।

আমার বিশ্বাস, একজন জনপ্রতিনিধির মূল কাজ শুধু নির্বাচন জেতা নয়, মানুষের জীবনের বাস্তব সমস্যার পাশে দাঁড়ানো।

আমি প্রায় ১৪ বছর ধরে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করেছি।  যা বাংলাদেশ বিটিআরসি অনুমোদিত একটি নেটওয়ার্ক সেবার অংশ। শুরু থেকে নেটওয়ার্ক নির্মাণ, লাইন স্থাপন, লোকাল এরিয়া সংযোগসহ পুরো অবকাঠামো নিজের হাতে গড়ে তুলেছি।উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে জনশক্তি বৃদ্ধি ও দেশের আইটি খাতে বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে  ডিজিটালাইজেশনের স্বপ্ন পূরণের নির্ভীক যোদ্ধা হিসেবে মেইন ভূমিকা রেখেছি। 


আমার কর্মজীবনের শুরুটা ছিল খুব ছোট থেকে। মাত্র ৫০০ টাকা আয় দিয়ে কাজ শুরু করেছিলাম। কম্পিউটার শিক্ষার প্রথম অনুপ্রেরণা পেয়েছি আমার একজন সম্মানিত শিক্ষকের কাছ থেকে, যার ছোট একটি কমিউনিকেশন দোকান থেকেই আমার আইটি জগতের পথচলা শুরু।


এরপর ধীরে ধীরে প্রযুক্তি খাতে কাজ করতে করতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ হয়েছে।


২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর “অপারেশন নবযাত্রা” এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (NID) প্রকল্পের প্রাথমিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে নির্বাচন কমিশনের বিভিন্ন সময়ের এনআইডি কার্যক্রমেও কাজ করেছি।


এছাড়াও পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে সীমান্ত সড়ক এলাকায় প্রায় এক বছর কাজ করেছি এবং সেখানে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করেছি। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেটওয়ার্ক সেবা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।


বর্তমানে আমি গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমের সাথেও যুক্ত আছি এবং মানুষের অধিকার ও সচেতনতা নিয়ে কাজ করছি।


আমার স্বপ্ন একটি ভিন্নধর্মী সেবা ব্যবস্থা গড়ে তোলা।


আমার পরিকল্পনা হলো “মেম্বার হেল্পলাইন সার্ভিস” চালু করা, যেখানে ১ নং ওয়ার্ডের প্রতিটি পরিবার সরাসরি একটি নির্দিষ্ট নম্বরে কল করে বিভিন্ন নাগরিক সেবা সহায়তা পেতে পারবেন।


এই সেবার মাধ্যমে মানুষ ঘরে বসেই বিভিন্ন বিষয়ে সহায়তা পাবে, যেমন—

গ্যাস, বিদ্যুৎ, ডিস লাইন, ইন্টারনেট, মোবাইল বা প্রযুক্তিগত সমস্যা সমাধান,

জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা,

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তা-ঘাট, ড্রেনেজ ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়,

এবং প্রয়োজনে থানায় অভিযোগ বা প্রশাসনিক সহায়তা পাওয়ার দিকনির্দেশনা।


আমার লক্ষ্য একটাই—

১ নং ওয়ার্ডকে এমন একটি মডেল ওয়ার্ডে পরিণত করা, যাকে দেখে দেশের অন্য ওয়ার্ডগুলোও অনুপ্রাণিত হবে।


আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন মানুষের ব্যক্তিগত জীবন আর কর্মজীবন আলাদা বিষয়। আমি চাই মানুষ আমাকে আমার কাজ, সততা এবং সেবার মানসিকতা দিয়ে মূল্যায়ন করুক।


আমি আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করছি।


ইনশাআল্লাহ, পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে ফেসবুক লাইভে এসে আমার বিস্তারিত পরিকল্পনা ১ নং ওয়ার্ডবাসীর সামনে তুলে ধরবো।


সবাই ভালো থাকুন।


— মোঃ আবু আল নাঈম

সম্ভাব্য প্রার্থী

১ নং ওয়ার্ড মেম্বার

মোগরাপাড়া ইউনিয়ন, সোনারগাঁও

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন