নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটি। বুধবার (২৬ মার্চ) বাদ আছর বড় সাদিপুর ঈদগাহ্ পরিচালনা কমিটির উদ্যোগে ও যুবসমাজের তত্বাবধানে “নিজেদের নিরাপত্তা নিজেরা গড়ি, অপরাধ রোধ করি”এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে উক্ত ঈদগাহ্ ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড় সাদিপুর ঈদগাহ্ কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী আলোচনা সভা মোগড়াপাড়া ইউনিয়নের ১১ টি গ্রাম পঞ্চায়েত কমিটির গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এমন পরিস্থিতিতে কিছু কতিপয় নেশাখোর ও সন্ত্রাসীদের কারনে ষোল্লপাড়া, বড় সাদিপুর, দলদার, লেবুছাড়া, মুক্তিসপুর,নগর সাদিপুর, বিশেষখানা, লেবু ছাড়া, ভৈরবদী সহ আশেপাশে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। নেশাখোর ও সন্ত্রাসীরা গ্রামের নিরীহ মানুষদের জিম্মি করে চুরি ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজি করছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা নিজ নিজ গ্রামের পঞ্চায়েত কমিটি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এলাকার যুবকদের সঙ্গে কথা বললে তারা বলেন, নিজ দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যতদিন পর্যন্ত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের শঙ্কা থাকবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে দায়িত্ব পালন করবো। সভায় গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন এবং পবিত্র রমজানের পর তারা এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন। আলোচনা সভা শেষে সমাজের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আলোচনা সভায় উপস্থিত সকলে একত্রে ইফতার করেন।
Tags জাতীয়
সাবসক্রাইব করুন!
সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন