SS TV live
SS News
wb_sunny

Breaking News

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ে তুলতে মিঠু'র অন্যরকম যাত্রা



পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ে তুলতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুন সাংবাদিক এস এম মিঠু।সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানের ময়লার ভাগার তৈরি করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে সোনারগাঁওয়ে ময়লার নগরী  হিসেবে গড়ে উঠছে।সেই চিত্র দেখে এস এম মিঠু তার ব্যাক্তিগত পেইজ Ms Travel Vlog এ গত ১৫ই নভেম্বর *সোনারগাঁ উপজেলা রোডে কেন ময়লার ভাগার* এবং *দূষণ-দখল ও নাব্য সংকটে মৃত্যুর পথে মারিখালী নদ* এই শিরোনামে দুটি নিউজ ব্লগ প্রচার করেন।

যা খুব দ্রুত সময়ের মধ্যে সবার নজরে আসে এবং সেয়ার হতে থাকে।বিষয়টি নিয়ে চারিপাশে আলোচনা শুরু হয়ে।হঠাৎ  চোখে পরে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইনের।তিনি স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমানকে বিষয়টি জানান,দুদিন পর আতাউর রহমান ময়লার ভাগারটি দেখে তা পরিস্কার করার জন্য নির্দেশ দেন এবং ময়লার ভাগার পরিস্কার করতে যেখানে যা প্রয়োজন তা করতে বলেন ।তিনি বলেন পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এস এম মিঠু'র এই সচেতনমুলক ভিডিও ইতিমধ্যে সবার নজরে আসতে শুরু করেছে।এবং সবাই অনেক প্রশংসা করছেন।এস এম মিঠু বলেন,সব সময় চেষ্টা করি ভালো কিছু করতে এবারও তার ব্যাতিক্রম নয়।আমি চাই যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে যেন আমরা ময়লা ফেলি।এবং পরিছন্ন সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।সোনারগাঁওয়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালো মন্দ সকল বিষয় এখন থেকে আমার পেইজে তুলে ধরা হবে।


Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন